রাজীব হায়দারের জানাজা এবং নাস্তিকতা!

Photo: Redtimesbd

ছোট বেলা থেকে শুনে এসেছি, মুরুব্বীরা বলতেন “তার জীবনের শেষ ইচ্ছে হচ্ছে, জানাজায় হাজারো লোক শরিক হবে। বেশী লোক জানাজায় অংশগ্রহন করলে আল্লাহ বেহেশত নসিব করবেন”। জানিনা একথাটা কতটুকু সত্য তবে, রাজীবের জানাজায় লাখো লোকের অংশগ্রহন দেখে ইচ্ছে জাগে আমারো মৃত্যুর পর যেন এরকম লাখো মানুষের ঢল নামে।

রাজীবের মৃত্যু স্বার্থক। রাজীব ইতহাসের অংশ। রাজীব প্রজন্ম চত্বরে জ্বলে ওঠা অংগ্নী স্ফুলিঙ্গের প্রথম বীর শহীদ। মুরুব্বীদের কথা অনুযায়ী রাজীব বেহেশতের দাবীদার। কোন এক ফারাবী বলেছে রাজীবের জানাজার ইমামকে হত্যা করা হবে। তাহলে সেই ইমামও জান্নাতী হবেন নিঃসন্দেহে। ইসলাম নিয়া এদের ঠিকাদারী দেখলে অবাক লাগে। শুনেছি কোন মুসলিম ব্যক্তি কাউকে কাফের বা নাস্তিক বলতে পারে না। কারন সে জানে না আসলে সে কাফের বা নাস্তিক কিনা। কিন্তু আমাদের দেশে এই নাস্তিক/মুরতাদ/কাফের বানানোর অপচেষ্টা নতুন নয়। যে কোন জনপ্রিয় আন্দলোন বা ব্যক্তিকে বিতর্কিত করতে এই শব্দগুলো বহু যূগ ধরে ব্যবহার করে আসছে।

জামায়াতে ইসলামী এই বিষয়গুলোয় সিদ্ধ হস্ত। তারাই এই নাস্তিক-মুরতাদ শব্দের প্রচলন ঘটিয়েছে বাংলার মুসলিম সমাজে। পাকিস্তান আমলে অধ্যাপক শাহেদ আলী’র “জীব্রিলের ডানা” বইটি প্রকাশিত হলে এই জামাতীরাই তখন তাকে নাস্তিক-মুরতাদ বলে ফাঁসি চেয়েছিল আবার এই জামাতীরাই তাকে নিয়ে পরবর্তীতে নাচানাচি করেছে ইসলামী ব্যাংক সাহিত্য পুরস্কার দিয়েছে। ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ এর বিরুদ্ধেও এরা নাস্তিক বলে অপপ্রচার চালিয়েছিল।

এই তথাকথিত মৌলবী-মোল্লাদের কথা বিশ্বাস করার কোন যুক্তি আছে বলে আমার মনে হয় না। এরা এদের প্রয়োজনে কখনো কাউকে মুরতাদ-নাস্তিক বলবে আবার সময়ে এদের কোলে তুলে নাচবে।

তাই যে ইমাম সাহেব রাজীবের জানাজা পড়িয়েছেন তিনি সঠিক কাজ করেছেন বলেই আমার বিশ্বাস এবং তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি মোল্লাদের পথে হাটেননি। রাজীবের ছোট মামা আলমগীর হায়দার ভাই আমার খুব কাছের একজন মানুষ। আমি দেখেছি তিনি কি রকম আল্লাহ ভক্ত লোক। রাজীবের হত্যাকান্ড এবং তাকে নিয়ে বিতর্কে শুধু তিনিই নন তার পরিবারের সবাই খুবই মর্মাহত। আমি শুধু এইটুকু বলতে পারি, প্রজন্ম চত্বর রাজীবের হত্যার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবে না।

রাজীব তুমি শান্তিতে ঘুমাও। তোমার রক্ত ভেজা মাটিতে হাজারো রাজীবের জন্ম হয়েছে। তারা তোমার দেখিয়ে দেয়া পথেই হেটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *